1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

শেরপুরে ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধ সভা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২১ মার্চ, ২০২১

শেরপুরে ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে সদর থানার উদ্যোগে প্রতিরোধ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ মার্চ) বিকেলে সদর উপজেলার কুমরারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) বিল্লাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেরপুরের অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল) আব্দুল হান্নান, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক ডা. শারমিন রহমান অমি, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, বলায়ের চর ইউনিয়নের চেয়ারম্যান ইয়াকুব আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম আকন্দ, ইউনিয়ন বিট পুলিশিং এর সাধারণ সম্পাদক খোরশেদ আলম প্রমুখ।

প্রধান অতিথি বিল্লাল হোসেন বলেন, নারীদের নিরাপত্তার জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে। পুলিশ আপনাদের পাশে আছে। আগে সেবা পেতে পুলিশের পিছে পিছে মানুষকে ঘুরতে হতো। এখন পুলিশি সেবা দিতে আপনাদের কাছে আসছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি