1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

স্থগিত হওয়া দেওয়ানগঞ্জ পৌরসভার নির্বাচন ৩১ মার্চ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২০ মার্চ, ২০২১

জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। ৩১ মার্চ এই নির্বাচন হবে। বৃহস্পতিবার (১৮ মার্চ) নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা-২ অধিশাখার উপসচিব মো. আতিয়ার রহমানের স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা এ কে এম আবদুল্লাহ বিন রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি এই পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণের কথা ছিল। শেষ মুহূর্তে এসে নৌকার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। এদিকে ইভিএমে ভোট গ্রহণের কথা ছিল বলে ভোটের দুদিন আগে নির্বাচন স্থগিত করেছিল নির্বাচন কমিশন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঋণ পরিশোধে খেলাপি হওয়ার কারণে নৌকা প্রতীকের প্রার্থী মিসেস ফারীন হোসেনের মনোনয়নপত্র বাতিল হয়েছিল। পরে হাইকোর্টে আপিল করে আবার প্রার্থিতা ফেরত পান তিনি। কিন্তু ২৫ ফেব্রুয়ারি বিকেলে হাইকোর্টের আরেকটি শুনানিতে তাঁর প্রার্থিতা স্থগিত হয়। এদিকে ইভিএমে তাঁর প্রতীক রয়ে যাওয়ায় কমিশন নির্বাচনটি স্থগিত করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি