1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

কিশোরগঞ্জ পৌরসভার সাবেক মেয়রের ইন্তেকাল

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২০ মার্চ, ২০২১

কিশোরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা মাজহারুল ইসলাম ভূইয়া কাঞ্চন ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ শনিবার ভোর রাত পৌনে ৪ টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ আসরের নামাজের পর আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে বত্রিশ এলাকায় (নরসুন্দা সড়ক) পারিবারিক গোরস্তানে তাকে দাফন করা হবে।

মাজহারুল ইসলাম ভূইয়া কাঞ্চন কিশোরগঞ্জ পৌরসভার দুই মেয়াদে মেয়র ছিলেন। তিনি কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও কিশোরগঞ্জ শহর আওয়ামী লীগের আহ্বায়কের দায়িত্ব পালন করছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি