1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহান মে দিবস আজ: শ্রমিক অধিকারের লড়াইয়ের স্মরণে বিশ্বজুড়ে পালন বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট মায়ের আরোগ্য কামনায় দানবাক্সে সোনার দুল ও চিরকুট

স্বামীর মৃত্যুর তিনদিন পর মারা গেলেন প্রধান শিক্ষিকা লুৎফুন্নাহার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১

স্বামী মারা যাওয়ার মাত্র তিনদিন পর কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিসেস লুৎফুন্নাহার (৫০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

কিডনি ও ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে বুধবার (১৭ মার্চ) দিবাগত রাত ১১টার দিকে রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর মৃত্যুর মাত্র তিনদিন আগে গত ১৪ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর স্বামী মো. শাহজাহান মিয়া ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

মাত্র তিনদিনের ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন, শুভানূধ্যায়ী ও শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

মৃত্যুকালে মিসেস লুৎফুন্নাহার দুই ছেলে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার (১৮ মার্চ) বাদ জোহর শহরের আখড়াবাজার মদনী মসজিদ প্রাঙ্গণে প্রথম ও নিজবাড়ি জেলার পাকুন্দিয়ার চিলাকারা গ্রামে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে।

তাঁর মৃত্যুতে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে গভীর প্রকাশ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি