1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

শেরপুরের নবনির্বাচিত দুই মেয়রের শপথ গ্রহণ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১

শেরপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন ও শ্রীবরদী পৌরসভার নবনির্বাচিত মেয়র মোহাম্মদ আলী লালসহ নির্বাচিত কাউন্সিলরগন শপথ গ্রহণ করেছেন।

আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে তাদের শপথবাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার কামরুল হাসান এনডিসি।

এ সময় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা, জেলা পরিষদের উর্ধ্বতন কর্মকর্তা এবং শেরপুর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ নিয়ে ৩ দফায় নির্বাচিত হয়ে শপথ নিলেন শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।

শপথ গ্রহণকারী কাউন্সিলররা হচ্ছেন ১নং ওয়ার্ডের নজরুল ইসলাম, ২নং ওয়ার্ডের হাবিবুর রহমান, ৩নং ওয়ার্ডের রহমতউল্লাহ, ৪নং ওয়ার্ডের নাসিরুল ইসলাম নাহিদ, ৫নং ওয়ার্ডের আব্দুস সাত্তার, ৬নং ওয়ার্ডের কামাল হোসেন, ৭নং ওয়ার্ডের নিজাম উদ্দিন, ৮নং ওয়ার্ডের বাবুল মিয়া ও ৯নং ওয়ার্ডের ইদ্রিস আলী গেন্দাকুল এবং সংরক্ষিত ১নং ওয়ার্ডের হোসনে আরা নাজমা, ২নং ওয়ার্ডের স্মৃতি পারভীন ও ৩নং ওয়ার্ডের নাজমা বেগম।

তাদের মধ্যে নজরুল নজরুল ইসলাম টানা পঞ্চম দফায়, হাবিবুর রহমান টানা দ্বিতীয় দফায়, ইদ্রিস আলী গেন্দাকুল দ্বিতীয় দফায় ও হোসনে আরা নাজমা তৃতীয় দফায় শপথ গ্রহণ করলেন। বাকি সবাই প্রথমবারের মতো শপথ নিয়েছেন।

একইদিন শ্রীবরদী পৌরসভার নবনির্বাচিত মেয়র মোহাম্মদ আলী লালসহ নির্বাচিত কাউন্সিলরদেরও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি