1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ট্রাইব্যুনালে লতিফ সিদ্দিকী-দীপু মনি-রূপাসহ ৯ আসামি, পরের শুনানি ৩ সেপ্টেম্বর বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ না হ‌লে ভারত যাবেন না প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয় ৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি আসিফ নজরুলের মন্তব্য: বঙ্গবন্ধুর জন্ম না হলে ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না নাছিমা কাদির মোল্লা স্কুল থেকে টিসি পাওয়া ২৫ শিক্ষার্থীও পেয়েছে জিপিএ-৫ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ

আইসক্রিম কিনে ফেরার পথে দুর্ঘটনায় এক শিশু নিহত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১

কিশোরগঞ্জের নিকলীতে আইসক্রিম কিনে ফেরার পথে টমটমের চাপায় প্রাণ হারিয়েছে সুরাইয়া নামে চার বছরের এক শিশু।

বুধবার (১৭ মার্চ) বিকেলে নিকলী-করিমগঞ্জ রাষ্ট্রপতি আবদুল হামিদ সড়কের কারপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সুরাইয়া ইটনা উপজেলার এলংজুড়ি ইউনিয়নের সিলনী গ্রামের সুকেন মিয়ার মেয়ে।

পুলিশ জানায়, নিকলী উপজেলার কারপাশা নানশ্রী এলাকায় নজরুল মিয়ার বাড়িতে মায়ের সঙ্গে বেড়াতে আসে সুরাইয়া। বেলা আড়াইটার দিকে নানশ্রী বাজারে একটি দোকানে আইসক্রিম কিনতে যায় শিশুটি। আইসক্রিম কিনে মায়ের কাছে ফেরার সময় রাষ্ট্রপতি আবদুল হামিদ সড়কে তাকে চাপা দেয় একটি টমটম। এতে গুরুতর আহত হয় সে। নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামসুল আলম সিদ্দিকী জানান, ঘটনার পর পুলিশ চালকসহ টমটমটি আটক করেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি