1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

ফুলপুরে মসজিদে তাবলিগের সাদ ও জোবায়েরপন্থিদের উত্তেজনা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৩ আগস্ট, ২০২১

ময়মনসিংহের ফুলপুরে মসজিদে তাবলিগ জামাতের সাদপন্থি ও জোবায়েরপন্থিদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে বিষয়টি মীমাংসা করে। এ ঘটনায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মসজিদ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

সোমবার (২৩ আগস্ট) সকালে পৌর শহরের বাসস্ট্যান্ড মসজিদে এ ঘটনা ঘটে। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মাওলানা মুহাম্মদ সাদ কান্ধলভিপন্থি ও হাফেজ মাওলানা জোবায়ের আহমদপন্থিরা মুখোমুখি অবস্থানে ছিল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, উপজেলার কাজিয়াকান্দা মসজিদ থেকে সাদপন্থি ১৫-২০ জনের একটি দল সকালে পৌর শহরে বাসস্ট্যান্ড মসজিদে আসে। সাদপন্থিদের মসজিদে আসার খবর পেয়ে স্থানীয় জোবায়েরপন্থিরা এসে তাদের মসজিদে উঠতে বাধা দেন এবং চলে যেতে বলেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে তা উত্তেজনায় রূপ নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জোহর নামাজের পর সাদপন্থি মুরুব্বি সারোয়ার হোসেন ও সাফায়েত হোসেন এবং জোবায়েরপন্থি মুরুব্বি নুরুল হক ও জাকির হোসেনকে নিয়ে বৈঠকে বসে বিষয়টির মিটমাট করা হয়।

এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, দুই পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি মীমাংসা করা হয়েছে। সাদপন্থি তাবলিগ জামাতের মুসল্লিরা রোজা রাখায় ইফতার ও মাগরিবের নামাজ শেষে বাসস্ট্যান্ড মসজিদ ছেড়ে চলে যাবেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে মসজিদ এলাকায় পুলিশ মোতায়েন করা রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি