1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজিপি নেতা দিনেশ ত্রিবেদী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিনেই বাবা সমাহিত জঙ্গি হামলার সতর্কতায় ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা, শাহজালালে বিশেষ নজর আগামী সপ্তাহে কমতে পারে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফুলপুরে কৃষক হত্যা: একই পরিবারের ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী

৯ লাখ রিয়েলসহ সৌদিতে বাংলাদেশের হজ এজেন্সির মালিক বাবা-ছেলে গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৭ মে, ২০২৩

নির্ধারিত পরিমাণের চেয়ে অতিরিক্ত রিয়াল বহনের অভিযোগে সৌদি আরবে বাংলাদেশের তিনটি হজ এজেন্সির দুজন মালিককে গ্রেফতার করেছে সৌদি পুলিশ।

মক্কায় গ্রেফতারকৃতরা হলেন কোবা এয়ার ইন্টারন্যাশনালের মালিক মো. মাহমুদুর রহমান এবং তার ছেলে ইউরো এয়ার ইন্টারন্যাশনাল ও আহসানা মালয়েশিয়া হজ মিশনের মালিক সাদ বিন মাহমুদ। এজেন্সিগুলোর অধীনে ৮২৩ জন হজযাত্রীর এবার হজ পালনে সৌদি আরব যাওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়। এদিকে এজেন্সি মালিকদের গ্রেফতারের ফলে হজযাত্রীরা দুশ্চিন্তায় পড়েছেন।

জানা যায়, এই হজ এজেন্সিগুলোর মালিক বাবা-ছেলে নগদ ৯ লাখ সৌদি রিয়াল বহন করছিলেন, যা সৌদি আইন অনুযায়ী সীমার অতিরিক্ত।

এ বিষয়ে আশকোনা হজ অফিসের পরিচালক সাইফুল ইসলাম বলেন, তারা এক দিনে যে পরিমাণ নগদ টাকা উত্তোলন করেছেন তা সন্দেহজনক মনে হয়েছে সৌদি কর্তৃপক্ষের কাছে। তাই তাদের গ্রেফতার করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে হজযাত্রীদের অনিশ্চয়তার কোনো কারণ নেই। দ্রুত সমাধান হয়ে যাবে বলে আশা করছি। হজযাত্রায় কোনো সমস্যা হবে না।

এদিকে ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই তিনটি এজেন্সির অধীনে হজযাত্রীদের জন্য আগামী ১ জুন বিমানের টিকিট কনফার্ম করা আছে। মালিকদের গ্রেফতারের কারণে টিকিট নির্ধারিত তারিখের চেয়ে কমপক্ষে ১০ দিন পিছিয়ে দিতে বলেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

এদিকে, বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি যাওয়া হজযাত্রীদের বিড়ম্বনার অভিযোগে ৮টি হজ এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। নোটিশে বলা হয়, গত ২১ মে ৮টি এজেন্সির হজযাত্রী মক্কায় আসেন। এ সব এজেন্সি হজযাত্রীদের ভিসায় যে হোটেলের ঠিকানা রয়েছে সেই হোটেলে না উঠিয়ে মক্কার বিভিন্ন হোটেলে ওঠায়। ফলে হাজিদের নানা বিড়ম্বনায় পড়তে হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি