1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ০২ মে ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
সুরমা তীর উন্নয়নে ৪৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর সিলেট সফরে শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নগরকান্দায় ট্রাক দুর্ঘটনার পর চালককে পিটিয়ে হত্যা জাপান সফরে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান হজক্যাম্পে রিয়াল চুরি: গ্রেপ্তার ২, উদ্ধার সাড়ে ১৭ হাজার সৌদি রিয়াল মহান মে দিবস আজ: শ্রমিক অধিকারের লড়াইয়ের স্মরণে বিশ্বজুড়ে পালন বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক

৯ কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০

৯ কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার করেছে সিআইডি। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডির কার্যালয়ে ব্রিফিংয়ে এ কথা জানান সংস্থাটির অতিরিক্ত ডিআইজি শেখ রেজাউল হায়দার।

তিনি জানান, দুটি বড় লকার, একটি ক্যাটালগ বই ও ৬টি কাচের কৌটায় সংরক্ষিত সাপের বিষ উদ্ধার করা হয়েছে। গত ১৭ নভেম্বর গাজীপুর থেকে সাপের বিষ পাচারকারী চক্রের কয়েকজন সদস্যকে গ্রেফতার করে। এরই ধারাবাহিকতায় বুধবার গাজীপুরের কালিয়াকৈর এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূল হোতা মামুন তালুকদার ও মোহাম্মদ মামুনকে গ্রেফতার করা হয়। মামুন তালুকদার বরিশালের বাকেরগঞ্জ থানার দুধাল এলাকার হাজী মোতালেব তালুকদারের ছেলে। তিনি গাজীপুরের কালিয়াকৈর থানার পূর্ব মৌচাক এলাকায় বসবাস করেন। মামুন মৌচাক এলাকার কুদ্দুস কাজীর ছেলে।

এ সময় দুটি বড় লকারে ছয়টি কাচের বোতলে সংরক্ষিত সাপের বিষ পাওয়া যায়। এর আনুমানিক বাজারমূল্য ৯ কোটি টাকা। এ ছাড়া একটি ক্যাটালগ বই জব্দ করা হয়েছে। প্রতিটি বোতলের ‘গায়ে কোবরা স্নেক পয়জন অব ফ্রান্স, রেড ড্রাগন কোম্পানি, কোবরা কোড নং-৮০৯৭৫, মেড ইন ফ্রান্স’ লেখা আছে। আটক দুজনের বিরুদ্ধে মামলা করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি