1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী

৯৯৯ নম্বরে ফোন করে স্ত্রীকে ধর্ষণের মিথ্যা তথ্য দেওয়ায় গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ নভেম্বর, ২০২২

জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) ফোন দিয়ে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে নোয়াখালীর সদর উপজেলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে তাঁকে আটক করে সুধারাম থানার পুলিশ।

৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আজ শনিবার দুপুরে তাঁকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। শনিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয় এ তথ্য জানায়।

তাঁর ধারণা ছিল, এত রাতে ঢাকা থেকে পুলিশ তাঁর বাড়িতে আসবে না।

সুধারাম থানার পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দিবাগত রাত দেড়টার দিকে ওই ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তাঁর স্ত্রী ধর্ষণের শিকার হয়েছেন। ৯৯৯ থেকে খবর পেয়ে সুধারাম থানার একদল পুলিশ ঘটনাস্থলে যায়। তারা গিয়ে জানতে পারে, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। তখন ফোনদাতা ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, তিনি মজা করার জন্য ৯৯৯ নম্বরে ফোন দিয়েছেন। তাঁর ধারণা ছিল, এত রাতে ঢাকা থেকে পুলিশ তাঁর বাড়িতে আসবে না। তখন পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে আসে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, আটক ওই ব্যক্তি এর আগেও ৯৯৯ নম্বরে ফোন করে মিথ্যা তথ্য দিয়ে পুলিশকে হয়রানি করেছিলেন। তাই তাঁকে আপাতত ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত শেষে পরবর্তী সময়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি