1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনামঃ
হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের সময়ের সার ডিলার বাতিল

৯৯৯-এ ফোন, দুর্গম হাওরে আটকেপড়া ৪ শিক্ষার্থী উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১

গভীর রাতে ঝড় তুফানে পথ ভুলে নেত্রকোনার কলমাকান্দার দুর্গম হাওরাঞ্চলের কাঁদায় আটকে যায় ৪ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। উপায় না পেয়ে রাত সাড়ে ১২টায় তারা ৯৯৯-এ ফোন দেন।

এ সময় তাদের উদ্ধারে ছুটে যায় নেত্রকোনার কলমাকান্দা থানা পুলিশের টহল দল। স্থানীয়দের সহায়তায় হারিয়ে যাওয়া শিক্ষার্থীদেরকে রাতের আঁধারে খুঁজতে থাকে পুলিশের টহল দল।

অবশেষে রাত দেড়টায় উপজেলার হরিনধরা নয়াগাঁও এলাকা থেকে উদ্ধার করা হয় ঢাকা থেকে ঘুরতে আসা হামজা রহমান অন্তর ও পারভেজ চৌধুরী নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পড়ুয়া ২ শিক্ষার্থী এবং আদি চৌধুরী ও আল মোজাহিদ নেত্রকোনা সদরের নেত্রকোনা সরকারি কলেজে অনার্স পড়ুয়া ২ শিক্ষার্থীকে।

নেত্রকোনা জেলার পার্শ্ববর্তী সুনামগঞ্জের মধ্যনগর হাওরে মোটরসাইকেলে করে ঘুরতে গিয়ে বৈরী আবহাওয়ায় পথ ভুলে তারা চলে আসে এই এলাকায়। পুলিশকে দেখে তাদের চার বন্ধুর চোখে মুখে দেখা দেয় আনন্দের ছোঁয়া।

পরবর্তীতে তাদেরকে রাত ৩টায় কলমাকান্দা বাজার এলাকায় এনে খাওয়ার ব্যবস্থা করা হয় এবং আবাসিক হোটেলে থাকারও ব্যবস্থা করা হয়। নেত্রকোনার কলমাকান্দা থানার দ্রুত রেসপন্স দেখে অভিভূত হন ওই চার শিক্ষার্থী কৃতজ্ঞতা জানান পুলিশকে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই চার শিক্ষার্থী বৃহস্পতিবার দুপুরের পর কলমাকান্দা থানা থেকে তাদের নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার জন্য রওনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি