1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

৮ সহকারী নিয়ে শুটিংয়ে মিষ্টি জান্নাত ফের বিতর্ক

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৭ অক্টোবর, ২০২০

৮ সহকারী নিয়ে শুটিংয়ে মিষ্টি জান্নাত ফের বিতর্ক

বিনোদন ডেস্ক
গত ২ অক্টোবর ফরিদপুরে শুরু হয়েছে ‘বীরত্ব’ ছবির শুটিং। চলবে ২০ অক্টোবর পর্যন্ত। সাইদুল ইসলাম রানার পরিচালনায় এ ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা সালওয়া।

‘বীরত্ব’ প্রযোজনা করছে পিংপং এন্টারটেইনমেন্ট। এই সংস্থার পরবর্তী ছবিতে অভিনয় করতে হলে ‘বীরত্ব’-এর আইটেম গানে পারফর্ম করতে হবে- এমন শর্তে রাজি হন আলোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। সম্প্রতি সেই আইটেম গানের শুটিংয়ে অংশ নিতে আটজন সহকারী নিয়ে হাজির হন মিষ্টি।

একজন নায়িকার এভাবে লোকের বহর নিয়ে শুটিং সেটে হাজির হওয়ার ঘটনায় বিব্রত উপস্থিত সবাই। স্বাভাবিক ভাবেই অনেকে প্রশ্ন তুলেছেন, ‘একদিনের শুটিংয়ের জন্য আইটেম গার্ল হিসেবে অভিনয় করা একজন অভিনেত্রীর যদি আটজন সহকারী সঙ্গে নিতে হয়, তাহলে ছবিতে প্রধান নায়িকা হলে তিনি কতজন সহকারী নিতেন?’

করোনাকালে লোক সংখ্যা কমিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুটিং করার নির্দেশনা দেয়া হয়েছে। ‘বীরত্ব’ ছবিতে থাকা মিষ্টি জান্নাতের আইটেম গানটির শুটিং হয়েছে দৌলতদিয়া পতিতা পল্লীতে। এই এলাকা এমনিতেই ব্যাপক জনবহুল। কাজেই সেখানে মিষ্টি জান্নাতের লোকের বহর নিয়ে শুটিংয়ে যাওয়ায় স্বাস্থ্যবিধির ব্যাপারটাও প্রশ্নবিদ্ধ হয়েছে।

কিন্তু আটজন সহকারী নিয়ে শুটিংয়ে কেন? মিষ্টির বক্তব্য, ‘রাত ৯টা থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত টানা শুটিং ছিল। ঢাকা থেকে অনেক দূর, আম্মুও ছিল না। তাই এত লোক নিয়ে যাওয়া। তাছাড়া মানুষ আমাকে মাঝে মধ্যে হুমকি দেয়। পরিবারের সবাই এ জন্য ভয়ে থাকে। তাই ঢাকার বাইরে শুটিং থাকলে একটু বাড়তি প্রোটেকশন রাখি।’

কয়েকদিন আগে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে হাজির হয়েও বিতর্কের জন্ম দেন মিষ্টি জান্নাত। সেখানে তিনি মন্তব্য করেন, তার বাংলা ছবি ভালো লাগে না। নিজের ছাড়া অন্য কারো ছবিই পছন্দ না। তিনি মনে করেন সেসব ছবির শিল্পীরা তার লেভেলের না। নিজেকে তিনি সর্বোচ্চ লেভেলের বলে দাবি করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি