1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

৫ সিটিতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে দলের প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ। শনিবার (১৫ এপ্রিল) গণভবনে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদের নাম ঘোষণা করেন।

তারা হলেন, গাজীপুরে অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, বরিশালে আবুল খায়ের আবদুল্লাহ, সিলেটে মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, রাজশাহীতে খায়রুজ্জামান লিটন এবং খুলনায় তালুকদার আব্দুল খালেককে মনোনয়ন দেয়া হয়েছে।

এর আগে বেলা ১১টায় আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে অনুষ্ঠিত হয়।

গত রোববার শুরু হয়ে বুধবার মনোনয়ন ফরম বিতরণ শেষ হয়। বুধবার মনোনয়ন ফরম বিতরণের চতুর্থ ও শেষ দিন পর্যন্ত গাজীপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট- এই পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মোট ৪১ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

গত ৩ এপ্রিল নির্বাচন কমিশন পাঁচ সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী, গাজীপুর সিটি করপোরেশনে আগামী ২৫ মে, খুলনা ও বরিশাল সিটি করপোরেশনে ১২ জুন এবং রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনে ২১ জুন ভোট হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি