1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

৫ দিনে ১৫০ কিলোমিটার হাঁটলেন তিন রোভার

উবায়দুল হক, ময়মনসিংহ
  • আপডেট : শনিবার, ২৭ মে, ২০২৩

ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের রোভার স্কাউট গ্রুপের তিন সদস্য পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ করেছেন। গত ২১ মে থেকে ২৫ মে পর্যন্ত পাঁচ দিনব্যাপী কর্মসূচিতে সিলেটের শায়েস্তাগঞ্জ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ফেঞ্চুগঞ্জ হয়ে বিছনাকান্দি ও সিলেট নগর পর্যন্ত হেঁটে পরিভ্রমণ করেন তারা।

পরিভ্রমণকারী তিন রোভার হলেন- ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল বিভাগের পারভেজ মিয়া, ইলেকট্রিক্যাল বিভাগের আশরাফুল ইসলাম সাইফ ও ইলেকট্রনিকস বিভাগের সজিব আল হাসান। রোভার প্রোগ্রাম অনুযায়ী স্কাউটসের সর্বোচ্চ সম্মান “প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড” প্রাপ্তির লক্ষ্যে এই পরিভ্রমণ করেন তারা।

পরিভ্রমণ পথে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ দপ্তর পরিদর্শন ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় তারা ‘রক্ত দিন জীবন বাঁচান, গাছ লাগান পরিবেশ বাঁচান, স্কাউটিং করব সুন্দর জীবন গড়ব।’ -সচেতনতামূলক এই তিনটি স্লোগান বহন করেন।

পাঁচ দিনের পরিভ্রমণ শেষে শুক্রবার (২৬ মে) ময়মনসিংহে ফেরার পর ওই তিন রোভারকে ফুল দিয়ে বরণ করে নেন ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ও রোভার স্কাউট লিডার এস.যুথী আল সাকী। এসময় অন্যান্য রোভার স্কাউটরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি