1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি আসিফ নজরুলের মন্তব্য: বঙ্গবন্ধুর জন্ম না হলে ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না নাছিমা কাদির মোল্লা স্কুল থেকে টিসি পাওয়া ২৫ শিক্ষার্থীও পেয়েছে জিপিএ-৫ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ থানায় ছাদের পলেস্তারা ধসে পুলিশ কর্মকর্তা আহত শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

৫ ঘণ্টা ধরে উত্তরা পূর্ব থানা ঘেরাও, নিহত বেড়ে ১৩

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৫ আগস্ট, ২০২৪

৫ ঘণ্টা ধরে উত্তরা পূর্ব থানা ঘেরাও করে রেখেছে বিক্ষুব্ধ জনতা। এ অবস্থায় থানা থেকে অনবরত ছুড়তে থাকা রাবার বুলেট ও গুলিতে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক।

ঘটনাস্থল থেকে আজ সোমবার রাত ৯টায় আমাদের প্রতিবেদক জানিয়েছেন, বিকেল ৪টা থেকে শত শত বিক্ষুব্ধ জনতা থানা ঘিরে রেখেছে। থানার ছাদ থেকে সিভিল ড্রেসে ২ জনকে রাবার বুলেট ও গুলি চালাতে দেখা গেছে অনবরত। তবে এক পর্যায়ে সেখান থেকে শুধু টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়তে দেখা যায়। এরমধ্যে অনেক মানুষ থানার ভেতর ঢুকে পড়ছেন। থানায় বিভিন্ন জিনিস লুটপাট চলেছে, দেয়াল ভাঙচুর চলেছে।

পুলিশকে উদ্ধার করতে এক পর্যায়ে সেনাবাহিনীর চারটি গাড়ি আসে ঘটনাস্থলে। পরে ফিরে যায় গাড়িগুলো।

উত্তরার ক্রিসেন্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, সেখানে ১৩ জনের মরদেহ আছে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

উত্তরার বিভিন্ন হাসপাতালে শতাধিক মানুষ চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ আঙ্গর টিভি