1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

৫ ওয়াক্ত নামাজের শর্তে জেল না দিয়ে মুক্তি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩১ আগস্ট, ২০২২

চট্টগ্রামে গাঁজাসহ গ্রেফতার দুই আসামিকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার শর্তে মুক্তি দিয়েছেন আদালত। একই সঙ্গে একটি এতিমখানায় বাংলা অনুবাদের দুটি কুরআন শরিফ দিতে হবে তাদেরকে।

মামলার অভিযোগ গঠনের জন্য নির্ধারিত দিন সোমবার দুই আসামি দোষ স্বীকার করলে চট্টগ্রাম মহানগর হাকিম কাজী শরীফুল ইসলামের আদালত এ আদেশ দেন।

আদালতের আদেশে মুক্তি পাওয়া দুজন হলেন ৪২ বছর বয়সি মোহাম্মদ হোসেন ও ৩০ বছর বয়সি আবদুর রহিম।

এ ধরনের মামলায় অভিযোগ প্রমাণিত হলে সাধারণত এক বছরের কারাদণ্ড হয়ে থাকে। তবে এই দুই আসামির বিরুদ্ধে আগের কোনো মামলা না থাকায় তাদের প্রবেশনে মুক্তির আদেশ দিয়ে ওই নির্দেশনা দেওয়া হয়েছে।

চলতি বছরের ২২ মে চট্টগ্রাম বন্দর থানার পোর্ট কলোনি এলাকা থেকে এক কেজি গাঁজাসহ দুজনকে আটক করে পুলিশ। এই ঘটনায় তাদের বিরুদ্ধে বন্দর থানায় একটি মাদক মামলা হয়। পরে ওই মামলায় আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

২৯ জুন মামলাটির তদন্ত কর্মকর্তা বন্দর থানার উপপরিদর্শক (এসআই) ইয়াছিন আদালতে অভিযোগপত্র জমা দেন।

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মোহাম্মদ রায়হাদ চৌধুরী বলেন, সোমবার অভিযোগ গঠনের শুনানির দিন ছিল। সেই হিসেবে তাদের আদালতে হাজির করা হয়। তারা অভিযোগ গঠনের দিনই আদালতে নিজেদের দোষ স্বীকার করেন।

‘সাধারণত এসব মামলায় এক বছরের জেল হয়। তবে তাদের বিরুদ্ধে আগের কোনো মামলা না থাকায় তাদের সংশোধনের সুযোগ দিয়ে আদালতে তাদের এক বছর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার ও দুটি এতিমখানায় দুজনকে বাংলা অনুবাদের দুটি কুরআন শরিফ দেয়ার আদেশ দিয়ে প্রবেশনে মুক্তি দেন।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি