1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

৫ আগস্ট ঘিরে নাশকতার কোনো শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

সরকার ৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ ঘোষণা করবে। এ দিবসকে ঘিরে নাশকতার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (০৪ আগস্ট) আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত দেশে অভিযান চলবে। আমাদের অনেক অস্ত্র খোয়া গেছে। এগুলো উদ্ধার করতে হবে। তাই নির্বাচনের আগ পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

তিনি বলেন, ৫ আগস্ট সরকার পতনের পর থেকে এক বছর আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে এ অবস্থা কাঙ্ক্ষিত পর্যায়ে যায়নি। সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগামীতে যে সরকার আসবে তারা হয়তো আরও ভালো করবে।

জাহাঙ্গীর আলম বলেন, ৫ আগস্ট ঘিরে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই। ৩ আগস্ট ঘিয়ে এমন নাশকতার আশঙ্কার কথা ছড়ানো হয়েছিল। তবে ৩ তারিখে সবকিছু ঠিকঠাক হয়েছে। ৫ আগস্টেও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে।

তিনি বলেন, দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। মাদকের ব্যাপারে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। মাদকের ক্ষেত্রে রুই-কাতলারা ধরাছোয়ার বাইরে থেকে যাচ্ছে।

তিনি আরও বলেন, নির্বাচনে কে অংশ নেবে আর কে নেবে না তা কমিশনের সিদ্ধান্ত। নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি