1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

৪৯ বছর না পেলেও এবার তিন মাসের মধ্যে জিম পাবেন ফুটবলাররা !

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০

৪৯ বছর না পেলেও এবার তিন মাসের মধ্যে জিম পাবেন ফুটবলাররা !

স্পোর্টস ডেস্ক
স্বাধীনতার ৪৯ বছরেও একটি জিম তৈরি করতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। নতুন কমিটি আসে-যায়; কিন্তু ফুটবলারদের অনেক দিনের চাওয়া- একটা জিমনেশিয়াম কেউই করে দিতে পারেনি। কাজী সালাউদ্দিন তার আগের ১২ বছরেও পারেননি আধুনিক মানের একটা জিম তৈরি করতে।

তবে এবারের নির্বাচনের আগে ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে সালাউদ্দিন নিজেই জানিয়েছিলেন, এই মেয়াদে তিনি জিম করবেন। তার সেই কথার বাস্তবতাও দেখা গেছে। বাফুফে ভবনের পাশেই হচ্ছে জিমনেশিয়াম।

তিন মাসের মধ্যে জিমের কাজ সম্পন্ন হবে বলে গতকাল গণমাধ্যমের কাছে বলেছেন বাফুফের নতুন সহসভাপতি এবং ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আতাউর রহমান ভূঁইয়া বলেন, ‘জিমের কাজ শুরু হয়ে গেছে। আন্তর্জাতিক মানের জিমনেশিয়াম আমরা তৈরি করছি। আশা করি, আগামী তিন মাসের মধ্যে আমরা জিম পাব।’

৩ অক্টোবর চার বছরের জন্য আবারও সভাপতি হিসেবে নির্বাচিত হন সালাউদ্দিন। তার সম্মিলিত পরিষদে সহসভাপতি হিসেবে নির্বাচিত হওয়া আতাউর রহমান ভূঁইয়াকে দেওয়া হয়েছে ডেভেলপমেন্ট কমিটির দায়িত্বে।

নির্বাচনী লড়াইয়ে জেতার আগেও তিনি আকার-ইঙ্গিতে বলেছিলেন জিম করে দেওয়ার কথা। সেই ইঙ্গিতের সত্যতা মানিকের কথাতেই ফুটে উঠেছে। ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পাওয়া আতাউর রহমান ভূঁইয়া একটি কমিটি করে বিভিন্ন কাজে হাত দিতে চান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি