1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

৪০ লাখ টাকা রাস্তায় পেয়ে মালিক খুঁজছেন মসজিদের ইমাম

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জের নতুন ট্রাক টার্মিনাল এলাকায় রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকার মালিককে খুঁজছেন মাওলানা আবদুল বাসির নামে এক ব্যক্তি। তিনি চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় বাসিন্দা ও নিউ মার্কেট জামে মসজিদের ইমাম। একই সঙ্গে তাফসিরকারক বলেও পরিচিত।

আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাঁর ব্যবহৃত সোসাল প্ল্যাটফর্ম ফেসবুকে দেওয়া একটি পোস্টে লিখেছেন, ‘আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। প্রিয় দেশবাসী কিছুদিন আগে রাতে চাঁপাইনবাবগঞ্জ নতুন ট্রাক টার্মিনাল সংলগ্ন রোডে প্রায় চল্লিশ লক্ষাধীক টাকা পড়ে পাওয়া গেছে। এই টাকা যার হবে তিনি উপযুক্ত প্রমাণ সহকারে একটি নম্বর দিয়ে যোগাযোগ করতে অনুরোধ করা হলো।’

পোস্ট দেওয়া মাওলানা আবদুল বাসির বলেন, ‘কিছুদিন আগে প্রায় ৪০ লাখ টাকা রাস্তায় পড়ে পাওয়া গেছে। টাকার মালিক খুঁজে না পেয়ে বিষয়টি থানা-পুলিশকে জানানো হয়েছে। আমি তাফসির করতে জেলার বাইরে অবস্থান করছি। সোমবার টাকাগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হবে।’

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘টাকা পড়ে পাওয়া বা হারিয়ে গেছে এমন কোনো ব্যক্তি থানায় অভিযোগ করেনি। টাকা ফেরত দিলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি