1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

৩ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩ এপ্রিল, ২০২২

মুসল্লি সেজে নামাজের পর ৩ মামলার সাজাপ্রাপ্ত আসামি ইমাম আল আমীন ওরফে রায়হানকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। আল আমীন ওরফে রায়হান জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকার টাঙ্গাব ইউনিয়নের রৌহা গ্রামের আব্দুল মজিদ ওরফে মোতালেবের ছেলে।

শুক্রবার দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার বিকেলে আল আমীন ওরফে রায়হানকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক দেওয়ান মনিরুজ্জামান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট ইন্সপেক্টর প্রসুন কান্তি দাস বিষয়টি নিশ্চিত করে জানান, আল আমীন ২০১৮ ও ২০২০ সালের তিনটি চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামি। বিকেলে পাগলা থানার পুলিশ তাকে আদালতে পাঠালে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শুক্রবার দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করেন পাগলা থানার উপ-পরিদর্শক মো. জামাল হোসেন। মো. জামাল হোসেন জানান, আল আমীন ওরফে রায়হান একজন প্রতারক।

তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানা আরও প্রতারণার মামলা রয়েছে। গত ৫ বছর যাবত তিনি পলাতক। পলাতক থাকা অবস্থায় ২০১৮ ও ২০২০ সালের তিনটি চেক জালিয়াতি মামলায় আদালত তাকে সাজা দেন। অনেক খোঁজাখুঁজির পর জানতে পারি, আল আমীন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রামে বসবাস করছেন।

এমন খবর পেয়ে গত শুক্রবার বাহাদুরপুর গ্রামের শরাফত জামে মসজিদে মুসল্লি সেজে নামাজ পড়ার পর তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেফতার আল আমিন ওরফে রায়হান প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান তিনি প্রায় ৫ বছর পলাতক থেকে বাহাদুরপুর গ্রামের একটি মাদরাসায় শিক্ষকতা ও শরাফত জামে মসজিদে ইমামের দায়িত্ব পালন করে আসছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি