1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

৩ বছরের সাজা এড়াতে পালিয়ে ছিলেন ১৯ বছর

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৪ মে, ২০২৫

ফেনীতে হত্যাচেষ্টা মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে দীর্ঘ ১৯ বছর পর গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

শনিবার (০৩ মে) রাতে চট্টগ্রাম মহানগরীর দেওয়ানহাট এলাকার পশ্চিম সুপারীওয়ালা পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোবারক হোসেন প্রকাশ মাওলা (৪৫) ফেনী সদর মডেল থানার মামলার সাজাপ্রাপ্ত আসামি। তিনি ২০০৬ সাল থেকে পলাতক ছিলেন।

র‌্যাব সূত্রে জানা গেছে, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট এলাকার পশ্চিম সুপারীওয়ালা পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মোবারক হোসেন প্রকাশ মাওলাকে গ্রেপ্তার করা হয়েছে। সে ফেনী সদর মডেল থানার মামলা নং-২০, তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০০৬ইং, ধারা- ৩২৪/৩২৬/৩০৭/৩৪ পেনাল কোড ১৮৬০ মামলার সাজাপ্রাপ্ত আসামি।

পরবর্তী সময়ে গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি বলে স্বীকার করে আসামি মোবারক।

ফেনী ক্যাম্পের অধিনায়ক রবিউল হাছান সরকার জানান, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি