1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

৩২ নম্বর ভাঙার ঘটনাকে বীভৎস মববাজি বললেন রুমিন ফারহানা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ জুলাই, ২০২৫

রাজধানী ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার ঘটনাকে বীভৎস মববাজি বললেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা। তিনি বলেন, ২৪+২৪= ৪৮ ঘণ্টা ধরে ধানমন্ডির ৩২ নম্বর ভাঙা একটি বীভৎস রকমের মববাজি। এটা ভাঙার সঙ্গে সঙ্গে সেখানে হিন্দি গান বাজানো হয়েছে। তার পাশাপাশি নাচানাচি করাসহ অনেক কিছুই হয়েছে।

রোববার (৬ জুলাই) রাতে যমুনা টেলিভিশনের রাজনীতি অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদেও রয়েছেন।

রুমিন ফারহানা বলেন, ৩২ নম্বর (শেখ মুজিবুর রহমানের বাড়ি) ভাঙা হলো। এটা নিয়ে কথা বললে অনেকেই আমার পেছনে লাগবেন। লাগলেও কিছু যায় আসে না।

তিনি আরও বলেন, যমুনায় (প্রধান উপদেষ্টার বাসস্থান) মিটিং করা যাবে না; কিন্তু আমরা দেখলাম, সরকারের নিজস্ব দল যেটাকে আমি রাজার দল বলি, তারা ঠিকই সেখানে গিয়ে মিটিং করতে পারল এবং তার পরপরই আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা এলো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি