1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ০২ মে ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহ-৬ আসনের কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সাবেক এমপি মোসলেম উদ্দিন আর নেই রাঙ্গুনিয়ায় প্রবাসী খুনের রহস্য উদ্ঘাটন, স্ত্রী-ছেলে গ্রেপ্তার রোববার রাতে সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ থানাগুলো ‘দালালমুক্ত’ করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর তিন বিভাগে টানা দুই দিন ভারি বৃষ্টির আশঙ্কা, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা নেত্রকোনায় বাস–সিএনজি সংঘর্ষে ২ জন নিহত, আহত ৩ সুরমা তীর উন্নয়নে ৪৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর সিলেট সফরে শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নগরকান্দায় ট্রাক দুর্ঘটনার পর চালককে পিটিয়ে হত্যা

২ দিনের রিমান্ডে ছাত্র অধিকার পরিষদের সাইফুল-নাজমুল

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২০

২ দিনের রিমান্ডে ছাত্র অধিকার পরিষদের সাইফুল-নাজমুল

নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের দুই নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য দু’দিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়া এ রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে যাওয়া দু’জন হলেন— বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম ও সংগঠনের ঢাবি শাখার সহ-সভাপতি মো. নাজমুল হুদা।

সোমবার দুপুরে এ দু’জনকে আদালতে হাজির করে কোতয়ালী থানার মামলায় সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে বিচারক প্রত্যেকের দু’দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মামলার এজাহারভুক্ত এ দুই আসামিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের লালবাগ বিভাগ।

রোববার (১১ অক্টোবর) দিনগত রাতে রাজধানীর মগবাজার ও আজিমপুরে অভিযান চালিয়ে এজাহারভুক্ত ওই দুই আসামিকে গ্রেফতার করা হয় বলে জানায় ডিবি।

ধর্ষণের শিকার ভুক্তভোগী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীর করা মামলায় মোট আসামি ছয়জন। ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল হক নুরও এ মামলার আসামি। একই আসামিদের বিরুদ্ধে একই ছাত্রীর লালবাগ থানায়ও একটি মামলা রয়েছে। তবে ওই মামলায় তাকে এখনও গ্রেফতার দেখানো হয়নি।

এদের মধ্যে প্রাথমিক সত্যতার ভিত্তিতে দুই আসামিকে গ্রেফতার করা হয়। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানায় ডিবি পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি