1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

২৯৭ কোটি টাকা আত্মসাতের মামলায় ড. আবুল বারকাতের জামিন বহাল

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

জনতা ব্যাংকের অ্যাননটেক্স ঋণ জালিয়াতি মামলায় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান ও অর্থনীতিবিদ প্রফেসর ড. আবুল বারকাতের জামিন বহাল রেখেছেন দেশের সর্বোচ্চ আদালত।

বৃহস্পতিবার (২১ মে) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। এর ফলে হাইকোর্ট থেকে পাওয়া জামিন সুবিধা বহাল থাকছে তার।

আদালতে ড. আবুল বারকাতের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান।

এর আগে জনতা ব্যাংকের মাধ্যমে অ্যাননটেক্স নামের একটি তৈরি পোশাক প্রতিষ্ঠানের ঋণ জালিয়াতির ঘটনায় দায়ের করা মামলায় হাইকোর্ট তাকে জামিন দিয়েছিলেন। মামলায় অভিযোগ করা হয়, ঋণের নামে প্রায় ২৯৭ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অতিমূল্যায়িত জমি দেখিয়ে ঋণ অনুমোদনের মাধ্যমে এই আর্থিক অনিয়ম সংঘটিত হয়। মামলায় জনতা ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের তৎকালীন কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকেও আসামি করা হয়েছে।

এই মামলায় ড. আবুল বারকাত ছাড়াও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান, জনতা ব্যাংকের সাবেক পরিচালক জামাল উদ্দিন আহমেদ এবং অ্যাননটেক্সের কর্মকর্তাসহ মোট ২৩ জনকে অভিযুক্ত করা হয়।

গত বছরের ১১ জুলাই গোয়েন্দা পুলিশ ড. আবুল বারকাতকে গ্রেপ্তার করে। তিনি বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবেও পরিচিত।

উল্লেখ্য, ২০০৯ সালের ৯ সেপ্টেম্বর রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান ড. বারকাত। টানা দুই মেয়াদে প্রায় পাঁচ বছর দায়িত্ব পালন শেষে ২০১৪ সালের সেপ্টেম্বরে তিনি পদ ছাড়েন।

মামলাটি দেশের ব্যাংকিং খাতের বহুল আলোচিত আর্থিক অনিয়মগুলোর একটি হিসেবে এখনও আলোচনায় রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি