1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা

২৭ জুন থেকে ঈদের ছুটির প্রস্তাব

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩

আসন্ন ঈদুল আজহার ছুটি একদিন বাড়াতে মন্ত্রিপরিষদ বিভাগের কাছে সুপারিশ করেছে আইনশৃঙ্খলাবিষয়ক মন্ত্রিসভা কমিটি। মঙ্গলবার (১৩ জুন) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে এ কথা জানান সভাপতি আ ক ম মোজাম্মেল হক।

মন্ত্রী বলেন, আগামী ২৯ জুন ঈদুল আজহার ছুটি ধরে ২৭ তারিখ থেকে ঈদের ছুটি দিতে মন্ত্রিপরিষদ বিভাগের কাছে সুপারিশ করা হয়েছে। এতে তিন দিনের বদলে ঈদের ছুটি হবে চারদিন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সভায় উপস্থিত ছিলেন।

২৯ জুন পবিত্র ঈদুল আজহা (কোরবানির ঈদ) অনুষ্ঠিত হতে পারে। তবে বিষয়টি নির্ভর করছে চাঁদ দেখার ওপর। হিজরি বর্ষপঞ্জি অনুসারে জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদ্‌যাপিত হয়। এর আগে ঈদুল ফিতরেও এক দিন ছুটি বাড়িয়েছিল সরকার।

তাছাড়া, কোরবানির পশুর হাট কোনোভাবেই যেন রাস্তায় বসতে না পারে সেদিকে লক্ষ্য রাখার জন্য কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ঈদুল ফিতরে ঈদের আগে ছুটি নিয়ে সুখবর দিয়েছিল সরকার। একদিন নির্বাহী আদেশে ২০ এপ্রিল ছুটি ঘোষণা করা হয়েছিল। ফলে লম্বা একটি ছুটি পেয়েছিল সরকারি চাকরিজীবীরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি