1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
আজ বিশ্ব চা দিবস অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড তদন্তের রিট খারিজ করলেন হাইকোর্ট ২৩ মে’র ছুটি বাতিল করে প্রজ্ঞাপন ২৯৭ কোটি টাকা আত্মসাতের মামলায় ড. আবুল বারকাতের জামিন বহাল ঝিনাইদহে মালবাহী ট্রেন লাইনচ্যুত, ৫ ঘণ্টা বন্ধ ছিল উত্তরাঞ্চলের রেল যোগাযোগ জবাবদিহিতা ছাড়া নিরাপত্তা টেকসই নয়: স্পিকার হাফিজ উদ্দিন প্রেম-সংক্রান্ত বিরোধের জেরে হত্যা, জামালপুরে মূল দুই আসামি গ্রেপ্তার ঢাবির মাস্টার্সে ৪.০০ সিজিপিএ পেয়ে প্রথম শিবির নেতা সাজ্জাদ রামিসা হত্যা মামলায় আদালতে সোহেলের স্বীকারোক্তি, সহযোগী ছিলেন আরেকজন গৌরীপুরে কুরআন অবমাননার অভিযোগ, ঢাকায় অভিযান চালিয়ে যুবক গ্রেপ্তার

২৩ মে’র ছুটি বাতিল করে প্রজ্ঞাপন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটির প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুযায়ী, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে (রবিবার) পর্যন্ত দেশের সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধাস্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।

এ ছাড়া আগামী ২৩ মে’র (শনিবার) সাপ্তাহিক ছুটি বাতিল করেছে সরকার।

এর আগে গত বৃহস্পতিবার (১৪ মে) মন্ত্রিপরিষদ সভায় ঈদুল আজহার ছুটি নিয়ে এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

এতে আরো বলা হয়, জরুরি পরিষেবা যেমন—বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এসংশ্লিষ্ট সেবাকাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবেন।

এ ছাড়া হাসপাতাল ও জরুরি সেবা এবং এ সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরাও এই ছুটির আওতার বাইরে থাকবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি