1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনামঃ
সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী সংসদে সেতুমন্ত্রীর তোপ: ‘রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই’ ঈদুল আজহা সামনে, মিলতে পারে টানা ১০ দিনের ছুটি! ফ্যামিলি কার্ডে ৩৭,৮১৪ পরিবারে ভাতা—সংসদে প্রধানমন্ত্রীর তথ্য কুমিল্লায় কালবৈশাখীর তাণ্ডব: ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎহীন ১৭ উপজেলা সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায়

২২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২

জামালপুরে ২২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আব্দুল জলিলকে (৭২) গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) র‌্যাব-১৪ এর জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

আশিক উজ্জামান জানান, জমি বিরোধের জেরে ২০০০ সালের ১৯ মে জেলার মেলান্দহ উপজেলার কাংগালকুর্শা গ্রামে চাচাতো ভাই আসর উদ্দিনকে কুপিয়ে গুরুতর আহত করে আব্দুল জলিল। পরদিন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়। পরে জামালপুর সদর থানায় হত্যা মামলা করা হয়। এ ঘটনার পর থেকে আব্দুল জলিল পলাতক। তিনি ছদ্মবেশ ধারণ করে ঠিকাদার, দারোয়ান, কবিরাজ হিসেবে বিভিন্ন স্থানে অবস্থান করতেন।

তিনি জানান, ২০১৮ সালের ৮ আগস্ট জামালপুরের বিশেষ দায়রা জজ জহুরুল কবির আসামি আব্দুল জলিলকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে র‌্যাবের একটি দল মাদারগঞ্জ উপজেলার হাটমাগুরা এলাকা থেকে আব্দুল জলিলকে গ্রেফতার করে। আইনি প্রক্রিয়া শেষে আসামিকে মেলান্দহ থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি