1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজিপি নেতা দিনেশ ত্রিবেদী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিনেই বাবা সমাহিত জঙ্গি হামলার সতর্কতায় ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা, শাহজালালে বিশেষ নজর আগামী সপ্তাহে কমতে পারে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফুলপুরে কৃষক হত্যা: একই পরিবারের ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী

২১ বছরে পা রাখল বিশ্বের সবচেয়ে বয়স্ক মুরগি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩

একুশ বছরে পা রাখল বিশ্বের সবচেয়ে বয়স্ক মুরগি পিনাট। এ বছরই বিশ্বের সবচেয়ে বেশি বয়সের মুরগি হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে এটির নাম উঠেছিল। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত মে মাসে আমেরিকার মিশিগানের মুরগি পিনাটের ২১তম জন্মদিন উদযাপন করা হয়। ২০০২ সালের বসন্তে জন্ম হয় মুরগিটির। তবে মা, ভাই-বোনদের সঙ্গে বেড়ে উঠতে পারেনি সে। পিনাটের জন্মের আগেই তার ডিম ফেলে রেখে অন্য বাচ্চাদের নিয়ে তার মা চলে যায়।

পিনাটের মায়ের ফেলে যাওয়া ডিমটিকে নষ্ট ভেবে পানিতে ফেলতে যাচ্ছিলেন তার মালিক মার্সি ডারউইন । তখন খেয়াল করলেন যে পিনাট তখন ডিম থেকে বের হচ্ছে। সেই থেকেই আয় প্রায় ২১ বছর মার্সির সঙ্গে আছে পিনাট।

পিনাটের অনেক ছেলে-মেয়ে, নাতি-নাতনি হয়েছে। তবে এখন সে থাকছে তার ১৫ বছর বসয়ী মেয়ে মিলির সঙ্গে একই ঘরে। পিনাট ৮ বছর পর্যন্ত ডিম দিয়েছে। সাধারণ অন্য মুরগির তুলনায় তা প্রায় বছরখানিক বেশি। এমনকি যেখানে সাধারণত একটি মুরগি ৫ থেকে ১০ বছর বাঁচে, সেখানে পিনাটের জীবন দিগুণ দীর্ঘ।

মার্সি তার মুরগিগুলোর এত দীর্ঘ জীবন বাঁচার রহস্য জানিয়েছেন। তিনি বলেন, সবসময় তাজা খাবার এদের সুস্থ রাখে। এছাড়া পর্যাপ্ত ব্যায়াম অর্থাৎ হাঁটা চলা করাতে হবে। মার্সি পিনাটের খাবারের তালিকায় রাখেন, তাজা সবজি, ফল, দই, ভিডামিন ডি ট্যাবলেট, পরিষ্কার পানি এবং কৃমি মোকাবেলায় আপেল সিডার ভিনেগার যোগ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি