1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

২০৮ প্রবাসী ‘জুলাইযোদ্ধা’কে ২৫ লাখ টাকা ক্ষতিপূরণ—হাইকোর্টের রুল

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬

জুলাই আন্দোলনে সম্পৃক্ততার কারণে বিদেশে নির্যাতনের শিকার হয়ে দেশে ফেরা ২০৮ প্রবাসীর প্রত্যেককে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না—এ মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (৪ মে) বিচারপতি ফাতেমা নজীব-এর নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্ধারিত সময়ের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এইচ এম সানজিদ সিদ্দিকী। শুনানি শেষে তিনি জানান, তালিকাভুক্ত ২০৮ জনের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে আন্দোলনের সময় দণ্ডপ্রাপ্ত ৫৭ জন শ্রমিকও রয়েছেন।

তিনি আরও বলেন, এই ২০৮ জনকে ইতোমধ্যে সরকার ‘জুলাইযোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। তাদের ওপর হওয়া নির্যাতনের প্রেক্ষিতে ক্ষতিপূরণের বিষয়টি আদালতের বিবেচনায় এসেছে।

রুলের মাধ্যমে আদালত জানতে চেয়েছেন, রাষ্ট্র কেন এসব ভুক্তভোগী প্রবাসীর জন্য ক্ষতিপূরণ নির্ধারণ করবে না—এ বিষয়ে সংশ্লিষ্টদের অবস্থান কী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি