1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

২০২৭ সালের এসএসসি ৩১ ডিসেম্বর শুরু হতে পারে

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর থেকে শুরু করার পরিকল্পনা নিয়ে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে এমন সময়সূচি নির্ধারণ করা হলেও এটি এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বুধবার (১৪ মে) শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও শিক্ষা-সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মতামত পর্যালোচনা করে এই সম্ভাব্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, পুরো জানুয়ারিজুড়ে তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ব্যবহারিক পরীক্ষা আয়োজনের চিন্তা করা হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক খসড়ায় ৩১ জানুয়ারির মধ্যে লিখিত পরীক্ষা শেষ এবং ১ থেকে ৭ ফেব্রুয়ারির মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সম্ভাব্য রমজানের ছুটি শুরু হওয়ার আগেই এসএসসি পরীক্ষা শেষ করার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। এজন্যই সময়সূচি এগিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শিক্ষামন্ত্রী আগে থেকেই ডিসেম্বরে এসএসসি পরীক্ষা আয়োজনের কথা বলে আসছেন। অন্যদিকে শিক্ষার্থী ও অভিভাবকদের একটি বড় অংশ জানুয়ারির আগে পরীক্ষা শুরুর বিপক্ষে মত দিয়েছে। দুই পক্ষের অবস্থান সমন্বয় করেই ডিসেম্বরের শেষ দিনে পরীক্ষা শুরুর প্রস্তাব তৈরি করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ৮ বা ৯ ফেব্রুয়ারি থেকে রমজানের ছুটি শুরু হতে পারে ধরে একটি পূর্ণাঙ্গ রুটিন তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে। সেই অনুযায়ী ৩১ ডিসেম্বর পরীক্ষা শুরু এবং ৭ ফেব্রুয়ারির মধ্যে সব কার্যক্রম শেষ করার পরিকল্পনা নিয়ে কাজ চলছে।

এদিকে ২০২৭ সালের এসএসসিতে প্রথমবারের মতো সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে। পাশাপাশি ভবিষ্যতে ডিসেম্বরের মধ্যেই এসএসসি ও সমমান পরীক্ষা সম্পন্ন করার দীর্ঘমেয়াদি পরিকল্পনাও করছে সরকার।

আগামী কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হতে পারে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি