1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

২০০ বিনিয়োগকারীসহ বাংলাদেশে আসছেন চীনা বাণিজ্য মন্ত্রী, অর্থনীতির নতুন দিগন্ত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

আগামী মাসে ২০০ বিনিয়োগকারীসহ বাংলাদেশ সফরে আসছেন চীনের বাণিজ্য মন্ত্রী। অপরদিকে, আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড গ্রুপ বাংলাদেশের মাতারবাড়ির কাছে ফ্রি ট্রেড জোন করতে আগ্রহী— এমনটাই জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী।

বুধবার (৯ এপ্রিল) বিনিয়োগ সম্মেলনের তৃতীয় দিন শেষে সার্বিক কার্যক্রমের সারসংক্ষেপ অবহিত করতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

আশিক চৌধুরী বলেন, প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের জন্য বাইরের বিনিয়োগকারী আনার পরিকল্পনা করছে সরকার। যারা শুধু কারিগরি সহযোগিতা নয়, পুরোপুরি উৎপাদন করবে। এজন্য তাদের আলাদা মিলিটারি ইকোনমিক জোন দেয়া যেতে পারে বলেও জানান তিনি।

তিনি বলেন, এরইমধ্যে চীনের হানডা কোম্পানির সাথে দেড়শো কোটি ডলার বিনিয়োগের সমঝোতা চুক্তি হয়েছে। চুক্তি হয়েছে আইএলও’র সাথেও।

উল্লেখ্য, বিনিয়োগ সম্মেলনের তৃতীয় দিনে তরুণ উদ্যোক্তাদের জন্য একটি পৃথক প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে অংশ নেয় ত্রিশটি প্রতিষ্ঠান। বস্ত্র, শিক্ষা ও কৃষি উপকরণ, খাদ্যদ্রব্য, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সসহ বিভিন্ন খাতে অভিনব সব পণ্য নিয়ে স্টল সাজায় উদ্যোক্তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি