1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

১৯ দিন পর সেই ভক্তের স্ত্রীর সন্ধান, তবে অধরা খেতা শাহ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২

ময়মনসিংহের তারাকান্দায় খেতা শাহ নামে ফকিরের হাত ধরে চলে যাওয়া সেই নারীকে ১৯ দিন পর উদ্ধার করেছে পুলিশ। তবে, পলাতক রয়েছে আধ্যাত্মিক নেতা খেতা শাহ।

অভিযুক্ত ফজলুল হক তালুকদার ওরফে খেতা শাহ (৬০) নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার হীরণপুর গ্রামের বাসিন্দা। তিনি আধ্যাত্মিক নেতা খেতা শাহ নামে পরিচিত।

সোমবার (১১ জুলাই) দুপুর দুইটার দিকে গাজিপুর জেলার টঙ্গী থেকে ওই নারীকে উদ্ধার করা হয়। তবে, ওই সময় খেতা শাহকে খুঁজে পায়নি পুলিশ।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই নারীকে উদ্ধার করার সময় খেতা শাহকে পাওয়া যায়নি। তাঁকেও গ্রেপ্তারে চেষ্টা চলছে। ওই নারী পুলিশ হেফাজতে আছে। তাঁকে আজ মঙ্গলবার (১২ জুলাই) জবানবন্দি দেওয়ার জন্য আদালতে পাঠানো হবে।

খেতা শাহর সঙ্গে জেলার তারাকান্দার এক যুবকের পরিচয় সূত্রে ওই যুবক খেতা শাহকে গুরু মেনে নিজের বাড়িতে থাকার জন্য জায়গা দেন। পরে ২২ জুন স্ত্রী বাবার বাড়ি ধোবাউড়ায় যাবে বলে খেতা শাহকে নিয়ে বের হন। এরপর থেকে তাঁরা নিখোঁজ। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁদের সন্ধান মেলেনি।

ঘটনার পর ১ জুলাই ওই নারীর স্বামী বাদী হয়ে খেতা শাহকে আসামি করে তারাকান্দা থানায় অপহরণ মামলা দায়ের করেন। মামলার পর অভিযান চালিয়ে ওই নারীকে গাজিপুরের টঙ্গী থেকে উদ্ধার করে পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি