1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ থানায় ছাদের পলেস্তারা ধসে পুলিশ কর্মকর্তা আহত শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ডিএমপির জুলাইয়ের সেরা মিরপুর বিভাগ, শ্রেষ্ঠ থানাও মিরপুর রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর

১৮ জুলাই নতুন দিবস ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩০ জুন, ২০২৫

২০২৪ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনের ১৮ জুলাইকে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

সোমবার (৩০ জুন) বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে দিবসটি ঘোষণা করা হয়।

সোমবার রাতে এ নিয়ে সামাজিকমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে একটি পোস্ট দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

পোস্টে একটি পোস্টার শেয়ার করে তিনি লিখেছেন, আগামীকাল জুলাই স্মরণে ক্যালেন্ডার প্রকাশ করবে সরকার।

জুলাই অভ্যুত্থানের অনেকগুলো গুরুত্বপূর্ণ তারিখ রয়েছে। এর মধ্যে ১৮ জুলাই ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সর্বাত্মক সাহসী প্রতিরোধের দিন। ১৮ জুলাই ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ হিসেবে পালিত হবে।

এর আগে, জুলাই অভ্যুত্থান স্মরণে তিন দিবস ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। ৫ আগস্টকে ‘গণঅভ্যুত্থান দিবস’, ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ এবং ১৬ জুলাইকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেয় সরকার। পরে ব্যাপক সমালোচনার মুখে ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণার পথ থেকে সরে আসে সরকার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ আঙ্গর টিভি