1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
গণ-আকাঙ্ক্ষা পূরণে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে কাঠামোগত রূপান্তরের আহ্বান তথ্যমন্ত্রীর আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা আমলে নিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী শতভাগ জিপিএ-৫ পাওয়া নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুলকে শোকজ নোট অব ডিসেন্ট বাদ দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি ফজরের নামাজে সেজদায় গিয়ে আর উঠলেন না ইমাম শ্যামল দত্ত-মোজাম্মেল বাবু-ফারজানাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ ময়মনসিংহে রাবির ভর্তি পরীক্ষার কেন্দ্র, স্বস্তিতে চার জেলার ৪০ হাজার শিক্ষার্থী সৌর বিদ্যুতে রিচার্জ না করলে ব্যাটারিচালিত রিকশার রেজিস্ট্রেশন নয় বাড়ির দেয়াল ভেঙে বের হলো ১২৭ কোটি টাকার স্বর্ণ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর আরও দ্রুত হওয়া উচিত: দীনেশ ত্রিবেদী

১৪ বছরের উন্নতি মানতে পারে না অনেকেই : প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩

গত ১৪ বছরে যে আর্থ-সামাজিক উন্নতি হয়েছে তা অনেকেই মেনে নিতে পারেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার দুপুরে গণভবনে আওয়ামী লীগের নবনির্বাচিত জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সভায় এ কথা বলেন দলের সভাপতি শেখ হাসিনা।

এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ যে ওয়াদা করে তা রাখে। প্রতিশ্রুতি দিয়ে কাজ করা হচ্ছে বলেই জনগণ তার সুফল পাচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বলেও সভায় মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

সরকার প্রধান বলেন, দেশে এরইমধ্যে দারিদ্র্যের হার অনেক কমিয়ে আনা হয়েছে। তবে করোনা ও যুদ্ধ না থাকলে এই হার আরও ৩ থেকে ৪ শতাংশ কমিয়ে আনা যেতো।

সবাই মিলে বিশ্বমন্দা মোকাবিলা করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ক্ষুদ্র ঋণের বোঝা থেকে মানুষকে মুক্ত করেছে আওয়ামী লীগ সরকার। ব্যবস্থা করা হয়েছে ক্ষুদ্র সঞ্চয়ের। পাশাপাশি আত্মকর্মসংস্থান খুঁজে নিয়ে বেকারত্ব দূর করতে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। এ অবস্থায় যুব সমাজকে নিজের পায়ে দাঁড়ানোর পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

দেশে কোথায় দুর্নীতি হয়েছে সে তথ্য দিতে সংসদে আহ্বান জানানো হয়েছে। কিন্তু, এখন এমন লোকেদের কাছে দুর্নীতির কথা শুনতে হয় যারা নিজেরাই দুর্নীতিবাজ বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি