1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট মায়ের আরোগ্য কামনায় দানবাক্সে সোনার দুল ও চিরকুট সীমান্তে ‘কুমির-সাপ’ মোতায়েনের প্রস্তাব বিএসএফের, সমালোচনায় বিশেষজ্ঞরা

১৪ এপ্রিল থেকে যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধ, চলবে কার্গো

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১১ এপ্রিল, ২০২১

১৪ এপ্রিল থেকে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সব পথে ফ্লাইট পরিচালনা বন্ধ থাকবে। এক সপ্তাহের জন্য এই বিধিনিষেধের কথা জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

তবে ১২ ও ১৩ এপ্রিল বাংলাদেশ থেকে আন্তর্জাতিক পথে উড়োজাহাজ চলাচল করবে। অবশ্য এই দুই দিন দেশের অভ্যন্তরীণ পথে কোনো উড়োজাহাজ চলবে না।

আজ রোববার সন্ধায় বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেছেন, ১২ ও ১৩ এপ্রিলে আন্তর্জাতিক রুটগুলোতে উড়োজাহাজ চলবে। ১৪ এপ্রিল ভোর থেকে আর কোনো ফ্লাইট পরিচালনা করা হবে না। আজ বিকেলে একটি আন্তমন্ত্রণালয়ের বৈঠক হয়। সেই বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বেবিচক জানিয়েছে, যাত্রী চলাচলে ফ্লাইট বন্ধ থাকলেও পণ্যবাহী উড়োজাহাজ (কার্গো) ও বিশেষ ফ্লাইট চলাচল করবে।

১৪ এপ্রিল থেকে দেশে শুরু হচ্ছে ‘সর্বাত্মক লকডাউন’। আর আজ ১১ এপ্রিল শেষ হচ্ছে চলাচল নিয়ন্ত্রণে সরকারি বিধিনিষেধ। ১২ ও ১৩ এপ্রিল অবশ্য চলাচলে বর্তমান বিধিনিষেধ বলবৎ থাকবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে।

বেবিচক জানিয়েছে, মন্ত্রণালয়ের বৈঠকের সিদ্ধান্তটি প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। অনুমোদন এলে জনপ্রশাসন মন্ত্রণালয় কিংবা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হবে।

গত সোমবার (৫ এপ্রিল) থেকে দেশের অভ্যন্তরীণ পথে সব ধরনের উড়োজাহাজ চলাচল বন্ধ আছে। তবে আন্তর্জাতিক পথে উড়োজাহাজ চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি