1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

১০ লাখ টাকা মুক্তিপণ চেয়ে অপহরণ, আটক ৩

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১

অপহরণের তিনদিন পর ময়মনসিংহ থেকে মো. শামসুল হক (৬৩) নামে এক ব্যক্তিকে উদ্ধার করেছে র‌্যাব। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুর র‌্যাব-১৪ এর কোম্পানী কমান্ডার সহকারি পুলিশ সুপার এম এম সবুজ রানা সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

আটককৃতরা হলেন, ময়মনসিংহের ভালুকা উপজেলার ভাটগাঁও মধ্যপাড়া এলাকার আব্দুল মোতালেবের ছেলে মো.আনিছুর রহমান (৩৭), একই এলাকার হারিজুর রহমানের ছেলে শফিউল আলম (৪০) এবং মল্লিক বাড়ি এলাকার আবু বক্কর ছিদ্দিকের ছেলে মো. ফরহাদ হোসেন (২৩)।

তিনি জানান, গত সোমবার (৮ ফেব্রুয়ারি) রাতে শেরপুরের শ্রীবরদী উপজেলার কুরুয়া ভাটিপাড়া এলাকা থেকে দিনমজুর মো. শামসুল হককে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। অপহরণের পর থেকে ভিকটিমকে বিভিন্ন স্থানে নিয়ে নির্যাতন করে পরিবারের কাছে মোবাইল ফোনে ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।

ভিকটিমের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বৃহস্পতিবার সন্ধ্যায় ময়মনসিংহের জয়নুল আবেদীন পার্কের একটি রেস্টুরেন্ট থেকে অপহৃতকে উদ্ধারের পর তিনজনকে আটক করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আটককৃতরা অপহরণকারী চক্রের সদস্য। এ সময় তাদের নিকট থেকে একটি মোবাইল ফোন, নগদ একহাজার ৯শ’ টাকা ও একটি প্রাইভেটকার ( ঢাকা মেট্রো-গ ৩১-১৫০৮) উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে শেরপুর শ্রীবরদী থানায় মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি