1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক রোসাটম মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ময়মনসিংহে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাস খাদে, নিহত ৩ নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর

১০ রানে অলআউট হয়ে লজ্জার বিশ্বরেকর্ড

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩

কোনো পাড়া বা মহল্লার খেলা নয়। বয়সভিত্তিক ক্রিকেটের কোনো ম্যাচও ছিল না এটা। ম্যাচটি ছিল একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি। সেই ম্যাচেই কি না ঘটল অবিশ্বাস্য এক ঘটনা।

টস হেরে ব্যাটিংয়ে নেমে একটি দল অলআউট হয়ে গেল মাত্র ১০ রানে!

শুধু আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেই নয়, টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসেই এটা কোনো দলের সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ড। গতকাল স্পেনের বিপক্ষে সিরিজের ষষ্ঠ ও শেষ টি-টোয়েন্টিতে ভুলে যাওয়ার মতো এ রেকর্ডটি গড়েছে আইল অব ম্যান।

স্বীকৃত টি-টোয়েন্টি এত দিন সবচেয়ে কম রানের দলীয় ইনিংসটি ছিল সিডনি থান্ডারের। গত বছর বিগ ব্যাশে তারা ১৫ রানে অলআউট হয়েছিল অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে।

আর আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে সর্বনিম্ন রানের রেকর্ডটি ছিল তুরস্কের। ২০১৯ সালে রোমানিয়া কাপে চেক প্রজাতন্ত্রের কাছে ২১ রানে অলআউট হয়েছিল তারা।

১০ রান করার জন্য অবশ্য ৮.৪ ওভার খেলেছে দলটি। আইল অব ম্যানকে এত অল্প রানে আটকে দিতে হ্যাটট্রিকসহ ৪ উইকেট নিয়েছেন স্পেনের মোহাম্মদ কামরান। ৪ ওভারে রান দিয়েছেন মাত্র ৪টি।

৪ ওভার বল করে ৪ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন স্পেনের আরেক বোলার আতিফ মেহমুদও। ৪ বল করে কোনো রান না দিয়ে ২ উইকেট লর্ন বার্নসের।

রান তাড়া করতে নেমে জয়ের বন্দরে পৌঁছাতে একদমই সময় নেয়নি স্পেন। ০.২ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় তারা। ওপেনার আওয়াইস দুটি ছয়ে করেছেন ১২ রান।

ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের মাঝামাঝিতে অবস্থিত আইল অব ম্যান আইসিসির অধিভুক্ত হয়েছে ২০০৪ সালে। আর সহযোগী সদস্যপদ পায় তারা ২০১৭ সালে। আইল অব ম্যান বিশ্বকাপ টি-টোয়েন্টির ইউরোপের উপ-আঞ্চলিক বাছাইপর্বে খেলে। এখন পর্যন্ত তারা বৈশ্বিক বাছাইপর্বে উঠতে পারেনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি