1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

১০ বছর আত্মগোপনে থেকে অবশেষে পুলিশের হাতে ধরা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১

ময়মনসিংহের গফরগাঁওয়ে ১০ বছর ধরে আত্মগোপনে থাকা ডাকাতি, হত্যা ও অন্যান্য মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পাগলা থানা পুলিশ।

আজ সোমবার ভোরে গাজীপুর জেলার হোতাপাড়া ও মাওনা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। পরে গ্রেপ্তারকৃতদের ময়মনসিংহ আদালতে প্রেরণ করা হয়।

জানা যায়, পাগলা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর রাতে গাজীপুর জেলার হোতাপাড়া ও মাওনা এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি, হত্যা, অন্যান্য মামলার পরোয়ানাভুক্ত আসামি গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন বেলদিয়া গ্রামের আব্দুর রহমান ঢালীর ছেলে ফিরোজ ঢালী (৪২), ফজলুল ঢালী (৪৫) ও পাল্টিপাড়া গ্রামের দুলু মৃধার ছেলে সোহাগ মিয়াকে (৪৩) গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন।

পাগলা থানার ওসি রাশেদুজ্জামান বলেন, ডাকাতি, হত্যা ও অন্যান্য মামলার পরোয়ানাভুক্ত গ্রেপ্তারকৃত তিন আসামি ১০ বছর ধরে পলাতক ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি