1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাস খাদে, নিহত ৩ নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজিপি নেতা দিনেশ ত্রিবেদী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিনেই বাবা সমাহিত জঙ্গি হামলার সতর্কতায় ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা, শাহজালালে বিশেষ নজর

১০০ টাকা নিয়ে বিবাদ, বন্ধুর হাতে খুন হল যুবক

উবায়দুল হক, ময়মনসিংহ
  • আপডেট : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

ময়মনসিংহ নগরে মাত্র ১০০ টাকা নিয়ে বিবাদের জেরে নাহিদ মিয়া (৩০) নামে এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় নগরীর আকুয়া এলাকায় এ ঘটনা ঘটে। রাতে অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, নগরীর আকুয়া দক্ষিণপাড়া আমজাদ বেপারি রোডে সোমবার সন্ধ্যায় বিবাদে জড়ায় নাহিদ মিয়া ও হৃদয় মিয়া নামে দুই বন্ধু। নাহিদের কাছে ১০০ টাকা পেতেন হৃদয়। এ নিয়ে দু’জনের কথা কাটাকাটির একপর্যায়ে হৃদয় কাচের টুকরো দিয়ে নাহিদের পেটে আঘাত করে। এতে নাহিদ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অন্যদিকে অভিযান চালিয়ে অভিযুক্ত হৃদয়কে রাত সাড়ে ৯ টার দিকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

নিহত নাহিদ আকুয়া গরুখোয়ার মোড় এলাকার দুরু মিয়ার ছেলে। অভিযুক্ত হৃদয় আকুয়া দক্ষিণপাড়া দরবার শরীফ রোডের আবদুল জলিলের ছেলে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি