1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ডিএমপির জুলাইয়ের সেরা মিরপুর বিভাগ, শ্রেষ্ঠ থানাও মিরপুর রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা

‘১০ই ডিসেম্বর আওয়ামী লীগের সমাবেশ করতে ইসির অনুমতি লাগবে’

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩

আগামী ১০ই ডিসেম্বর রাজধানীতে সমাবেশের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। এই সমাবেশ করতে রিটার্নিং কর্মকর্তার অনুমতি লাগবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। রোববার ইইউ নির্বাচনী বিশেষজ্ঞ দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগের মহাসমাবেশ নিয়ে আমরা এখনো চিঠি পাইনি। চিঠি পেলে আমরা বিষয়টি দেখবো। আইন অনুযায়ী সমাবেশ করতে রিটার্নিং কর্মকর্তার অনুমতি লাগবে বলে জানান তিনি।

ইইউ বিশেষজ্ঞ দলের সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, কমিশনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বিশেষজ্ঞ দল বসতে চেয়েছিলেন। এজন্য তাদের সঙ্গে আজ বৈঠক করেছি। তারা ২৩ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে থাকবেন। এই সময়ে ইইউ প্রতিনিধি দল দেশব্যাপী ঘুরে সহিংসতাসহ নানা বিষয় পর্যবেক্ষণ করবেন। তারা নির্বাচন পূর্ব এবং পরবর্তী সবকিছু পর্যবেক্ষণ করবেন।

এদিকে বৈঠকে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথের নেতৃত্বে ইসির উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে ইইউ নির্বাচনী বিশেষজ্ঞ ডেভিড নোয়েল ওয়ার্ড, নির্বাচনী বিশ্লেষক আলেকজান্ডার ম্যাটাস, সুইবেস শার্লট এবং আইন বিশেষজ্ঞ রেবেকা কক্স উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৯শে নভেম্বর নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে যৌথসভা করে ইইউ।

 

Pause

Unmute
Remaining Time -18:14

Close Player
বিজ্ঞাপন

বৈঠকে ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলিসহ সংস্থাটির ১০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। ইসিকে তারা অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ দেয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি