1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

ড. সাখাওয়াত হোসেন
‘হ্যাঁ’ ভোটের বিপক্ষে যারা, তারা শহীদের রক্তের সঙ্গে বেইমানি করছে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

অন্তর্বর্তীকালীন সরকারের নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের ভবিষ্যৎ গড়া ও গণতান্ত্রিক পরিবেশ টিকিয়ে রাখতে জনগণকে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। কোনো রাজনৈতিক দল যদি ‘না’ ভোটের পক্ষে অবস্থান নেয়, তবে তারা শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে সেই রক্তের সঙ্গেই বেইমানি করছে।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁওয়ে মির্জা রুহুল আমিন মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে ‘গণভোট প্রচার বিষয়ক মতবিনিময় সভা’ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ড. সাখাওয়াত হোসেন বলেন, যারা ক্ষমতার অপব্যবহার করতে চায়, তারাই মূলত ‘না’ ভোটের দিকে ঝুঁকবে। বর্তমানে ‘হ্যাঁ’ ভোটকে ঘিরে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। পরিবর্তন চাইলে জনগণকে সচেতন হয়ে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। কারণ নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের ক্ষমতা এখন জনগণের হাতেই রয়েছে। এই সংস্কারের সুযোগ বারবার আসে না।

সংবিধান সংস্কার প্রসঙ্গে তিনি আরও বলেন, সংবিধান সরাসরি পরিবর্তন করা সম্ভব না হওয়ায় জনগণের দ্বারস্থ হতে হয়েছে। জনগণ যদি ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করতে পারে, তাহলে ভবিষ্যতে পার্লামেন্টে গিয়ে কোনো জনপ্রতিনিধি চাইলেও সংস্কারের বাইরে গিয়ে কিছু করতে পারবে না।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমন, অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি