1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

হোসেনপুরে ভেজাল কীটনাশক তৈরীর দায়ে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বালুর সঙ্গে রঙ মিশিয়ে ভেজাল কীটনাশক তৈরী করার দায়ে মো. সেলিম আলদিন (২৪) নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার রাতে উপজেলার মাস্টার বাজার সংলগ্ন রাস্তার পাশের জুয়েলের রাইসমিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া পারভেজ। ব্যবসায়ী মো. সেলিম আলদিন (২৪) কিশোরগঞ্জ সদর উপজেলার উত্তর প্যাড়াভাঙ্গা গ্রামের মো. হাফিজ উদ্দিনের ছেলে। এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইমরুল কায়েস, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সিএ কাম ইউডিএ স্বপন কুমার বর্মনসহ অন্যান্যরা।

এ বিষয়টি উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের নজরে আসায় গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে উপজেলার মাস্টার বাজার সংলগ্ন রাস্তার পাশের জুয়েলের রাইসমিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

লাল বালুর সঙ্গে এসিআই ফুরান এবং রঙ মিশিয়ে ভেজাল পণ্য (কীটনাশক কার্বোফুরান) তৈরি করার দায়ে ব্যবসায়ী মো. সেলিম আলদিনকে (২৪) আটক করা হয়। পরে তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, ধারা-৪১ মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া পারভেজ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি