1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

হেলিকপ্টার নিয়ে বিয়ে করতে এসে ভুল ঠিকানায় বর !

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

কিশোরগঞ্জের হোসেনপুরে হেলিকপ্টারে বিয়ে করতে এসে ভুল ঠিকানায় অবতরণ করে বরসহ একটি হেলিকপ্টার৷ পৌর এলাকার ৩৪ নং ধূলজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের পতিত জমিতে ঠিকানা হারিয়ে হেলিকপ্টারটি অবতরণ করে।

বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলের এ ঘটনায় হেলিকপ্টারটি দেখতে আশেপাশে হাজারো গ্রামবাসী ভিড় করে।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, ময়মনসিংহের ভালুকা থেকে এক যুবক হোসেনপুর উপজেলার চরকাটিহারে গ্রামে বিয়ে করতে আসার কথা। কিন্তু ঠিকানা হারিয়ে হেলিকপ্টারটি ধূলজুরী গ্রামের পতিত জমিতে অবতরণ করে। সেখানে প্রায় ১৫ মিনিটের মতো অবস্থান করেছিল এটি। হেলিকপ্টারটিতে বরসহ ৪ জন যাত্রী ছিল।

ধূলজূরী গ্রামের মো. রিটন মিয়া জানান, হেলিকপ্টারটি ভুল করে এখানে এসে পড়ে। প্রথমে আমরা আতংকিত ও ভয় পেয়ে গিয়েছিলাম। পরে গিয়ে দেখতে পেলাম এটার ভেতর বরযাত্রী।

দশম শ্রেণির ছাত্র নাইম জানান, জীবনে প্রথম বাস্তবে হেলিকপ্টার দেখলাম। এটি ভুল করে এখানে এসে পড়েছে।

হোসেনপুর পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিল মিজবাহ উদ্দীন মানিক হেলিকপ্টার অবতরণের বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি