1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী সংসদে সেতুমন্ত্রীর তোপ: ‘রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই’ ঈদুল আজহা সামনে, মিলতে পারে টানা ১০ দিনের ছুটি! ফ্যামিলি কার্ডে ৩৭,৮১৪ পরিবারে ভাতা—সংসদে প্রধানমন্ত্রীর তথ্য কুমিল্লায় কালবৈশাখীর তাণ্ডব: ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎহীন ১৭ উপজেলা সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায়

হেলিকপ্টারে চড়ে এসে বউ ছাড়াই বাড়ি ফিরলেন বর

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে এসে বউ ছাড়াই বাড়ি ফিরে গেলেন বর। কনের বয়স ১৮ বছর না হওয়ায় উপজেলা প্রশাসন বিয়ের আয়োজন পণ্ড করে দিয়েছে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্স এই বিয়ে পণ্ড করে দেন। এ সময় মেয়েটির মা ও বরের কাছ থেকে মুচলেকা নেন।

বরের নাম শাহজালাল। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মোহাম্মদ আলেক মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কিছু দিন আগে পূর্বধলা উপজেলার কান্দাপাড়া গ্রামের প্রবাসী বাবুল তালুকদারের কিশোরী মেয়ে সোনিয়া আক্তারের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মোহাম্মদ আলেক মিয়ার ছেলে ব্যবসায়ী শাহজালালের বিয়ে ঠিক হয়। পারিবারিকভাবে তাদের বিয়ের তারিখ নির্ধারণ করা হয় শুক্রবার (২৫ ফেব্রুয়ারি)। পূর্বধলা উপজেলার রাজপাড়ার পূর্বধলা জে এম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন স্থানে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এদিকে মায়ের অসুস্থতার কারণ উল্লেখ করে বর বিয়ে করে বউ নিতে আসেন হেলিকপ্টারে চড়ে। নিরাপত্তার জন্য নিয়োজিত করা হয় পুলিশ। মহা ধুমধামে বাল্যবিয়ে হচ্ছে- এমন খবরে ঘটনাস্থলে হাজির হন পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্স, পূর্বধলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম ও সদর ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বুলবুল।

এ সময় ইউএনও কনের বয়স যাচাই করতে মায়ের কাছে প্রমাণ চান। পরে মেয়ের মা তার মেয়ের একটি জন্মনিবন্ধন সনদ প্রদর্শন করেন। সনদটি যাচাই করে ভুয়া প্রমাণিত হলে ইউএনও বিয়ে বন্ধ করে দেন এবং বর ও কনেপক্ষের মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্স বলেন, বাল্যবিয়ের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে কনের জন্মনিবন্ধন সনদ যাচাই-বাছাই করে ভুয়া প্রমাণিত হওয়ায় দুই পক্ষের মুচলেকা নিয়ে বিয়েটি বন্ধ করে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি