1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনামঃ
‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে

হিরো আলমসহ ২ প্রার্থীর মনোনয়ন বাতিল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ জুন, ২০২৩

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলমের মনোনয়ন বাতিল হয়েছে। একই সঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান রওশন এরশাদ সমর্থিত লাঙ্গলের প্রার্থী মামুনুর রশিদের মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে।

আজ রোববার রিটার্নিং অফিসার এ সিদ্ধান্ত জানান। তবে জাতীয় পার্টির জিএম কাদের সমর্থিত প্রার্থী আনিসুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

অপরদিকে উপনির্বাচনে নৌকার প্রার্থী মোহাম্মদ এ. আরাফাতের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার।

রোববার ঢাকা-১৭ আসনের সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়া শুরু করেন রিটার্নিং কর্মকর্তা। এর পর এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।

এই আসনের উপনির্বাচনে মোট ১৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে জাতীয় পার্টির দুই প্রার্থী থাকায় তাদের মধ্যে একজনকে বৈধ ঘোষণা করে ইসি।

ঢাকা-১৭ সংসদীয় আসনের উপনির্বাচন আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত হবে। উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ১৫ জুন। মনোনয়নপত্র যাচাই-বাছাই ছিল আজ রোববার। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ২৫ জুন।

প্রসঙ্গত, জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে আসনটি শূন্য হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি