1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার

হাসপাতালে মাকে দেখে বাড়ি ফেরার পথে প্রাণ গেল ছেলের

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২২ জুন, ২০২১

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আরিফ হোসেন প্রান্ত (১৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

মঙ্গলবার (২২ জুন) বিকাল ৫টার দিকে ময়মনসিংহ-ফুলবাড়িয়া সড়কের লক্ষ্মীপুরের ইটভাটা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফ হোসেন প্রান্ত ফুলবাড়িয়া (অনার্স) কলেজ অফিস সহকারী আবদুল লতিফ খানের ছেলে। সে সরকারি ফুলবাড়িয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বলেন, আরিফ হোসেন প্রান্তের মা ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার বিকালে হাসপাতালে মাকে দেখে সিএনজি চালিত অটোরিকশা করে বাড়ি ফিরছিল সে। সিএনজিটি ওই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত অবস্থায় তিনজনকে মমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরিফ হোসেন প্রান্ত মারা যায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি