1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

হাসপাতালে গিয়ে রোগীদের ফলের বাক্স উপহার দিলেন এমপি মিলন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২ মার্চ, ২০২৬

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে ভর্তিকৃত রোগীদের আঙ্গুর, খেজুর, আনার, পেয়ারাসহ বিভিন্ন ফল দিয়ে সাজানো একটি করে ফলের বাক্স উপহার দিয়েছেন ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মু. কামরুল হাসান মিলন। এসময় রোগীদের খোঁজ খবর নেন ও হাসপাতালে চিকিৎসা সেবার মান নিয়ে কথা বলেন।

রোববার (১ মার্চ) দুপুরে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন সংসদ সদস্য। এর আগে, স্বাস্থ্য সেবার মানোন্নয়নে হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় করেন তিনি।

এসময় এমপি কামরুল হাসান মিলন চিকিৎসকদের উদ্দেশে বলেন, আমাকে যেভাবে গুরুত্ব দিচ্ছেন, হাসপাতালে চিকিৎসায় রোগীদের সেভাবে গুরুত্ব দেবেন। রোগীরা একটু ভালো সেবা পেলে তারা খুশি হয় এবং দ্রুত সেরে উঠেন।

তিনি আরও বলেন, গ্রামের অসংখ্য অসহায় ও হতদরিদ্র মানুষ আছেন, যারা অর্থাভাবে শহরে চিকিৎসা নিতে পারে না, তাদের ভরসাস্থল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তাই এখানে সেবার মান আরও বৃদ্ধি করতে হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসানুল হোসাইনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, সহকারী অধ্যাপক ডা. শাহ আসাদুজ্জামান, মেডিক্যাল কর্মকর্তা ডা. সাইদুর রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি