1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

হালুয়াঘাট উপজেলা আ.লীগের সভাপতি জুয়েল, সম্পাদক খাইরুল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩১ মে, ২০২২

দীর্ঘ ৯ বছর পর ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য জুয়েল আরেং সভাপতি এবং পৌর মেয়র খাইরুল আলম ভূঞা সাধারণ সম্পাদক হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার ক্ষুদ্র জাতিগোষ্ঠী কালচারাল একাডেমি মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জহিরুল হক।

সদ্য বিলুপ্ত কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবিরুল বেগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আবদুর রশিদের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা আক্তার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কদ্দুস, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মন্তাজ আলী, সহসভাপতি ফারুখ আহমেদ খান, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম প্রমুখ।

সম্মেলনের প্রথম অধিবেশন শেষে উপজেলা আওয়ামী লীগের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেন জেলা সভাপতি। দ্বিতীয় অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের সমঝোতার ভিত্তিতে সভাপতি পদে জুয়েল আরেং ও সাধারণ সম্পাদক পদে খাইরুল আলম ভূঞার নাম ঘোষণা করেন প্রধান অতিথি শফিউল আলম চৌধুরী।

দীর্ঘদিন পর অনুষ্ঠিত সম্মেলন ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সকাল থেকে উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভা থেকে ছোট ছোট মিছিল নিয়ে নেতা-কর্মীরা সম্মেলনে যোগ দেন। এ ছাড়া সভাপতি ও সম্পাদক পদে আগ্রহী প্রার্থীদের সমর্থকেরা মিছিল নিয়ে সম্মেলনে আসেন।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক বলেন, দীর্ঘ ৯ বছর পর নবীন- প্রবীণের সমন্বয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে। তাঁদের নেতৃত্বে ভবিষ্যতে হালুয়াঘাট আওয়ামী লীগ আরও শক্তিশালী ভূমিকা পালন করবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি