1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

হালুয়াঘাটে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ জুন, ২০২১

ময়মনসিংহের হালুয়াঘাটে মেয়েকে (১৫) ধর্ষণ মামলায় গোলাম মোস্তফা (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৭ জুন) বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২১ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। গ্রেফতার গোলাম মোস্তফা উপজেলার মৃত চানু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি মাদকাসক্ত হওয়ায় প্রায় ৮ বছর আগে স্ত্রী সংসার ছেড়ে চলে যান। বেশ কিছুদিন ধরে তিনি তার মেয়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন। মঙ্গলবার দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই কিশোরীকে ধর্ষণ করেন বাবা গোলাম মোস্তফা। পরে ওই কিশোরী তার দাদিকে বিষয়টি জানায়।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আজ দুপুরে মামলা হয়। পরে অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়। সোমবার (২৮ জুন) সকালে ওই কিশোরীকে ফরেনসিক পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি