1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী

হালুয়াঘাটে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে বর্ষবরণ উদযাপন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে ময়মনসিংহের হালুয়াঘাটে বাংলার নতুন বছর বরণ করে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণ উদযাপন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সোহেল রানা।

স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাসহ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে এক মিলন মেলায় পরিণত হয়।

বর্ষবরণে অন্যান্য অনুষ্ঠানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্তরের স্কুল ও কলেজের শিক্ষর্থীদের নিয়ে কুইজ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহাকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুর রহমান, পৌর মেয়র মো. খায়রুল আলম ভূঞা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস মিসেস ঝর্ণা ঘোষ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. আবদুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুর্শেদ আনোয়ার খোকন, উপজেলা কৃষি অফিসার মো. মাসুদুর রহমান ও ওসি মো. শাহীনুজ্জামান খানসহ বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি